Saturday, March 19, 2016

Class Eight: J.S.C Preparation.


অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়


Online Classes


১।         ১৬৮২ সালে কে ইংরেজ কম্পানিগুলোর গভর্নর হিসেবে বাংলায় আসেন?

          উত্তর : ১৬৮২ সালে বাংলার ইংরেজ কম্পানিগুলোর গভর্নর হিসেবে উইলিয়াম হেজেজ হুগলিতে আসেন।


২।        কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?

          উত্তর : ১৭৮১ সালে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

৩।        বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে পুরোটা সময় খবর প্রচার করে গেছেন বিবিসির কোন সাংবাদিক?

          উত্তর : বিবিসির সাংবাদিক মার্ক টালি পুরোটা সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে খবর প্রচার করে গেছেন।

৪।        মুসলমান সমাজে কোন সাহিত্যের কদর ছিল?

          উত্তর : মুসলমান সমাজে পুঁথিসাহিত্যের ব্যাপক কদর ছিল।

৫।        আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন কে?

          উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন।

৬।        ‘প্রত্ন’ শব্দের অর্থ কী?

          উত্তর : ‘প্রত্ন’ শব্দের অর্থ হলো পুরনো বা প্রাচীন।

৭।        ভিক্টোরিয়া পার্কটি কে তৈরি করেন?

          উত্তর : উনিশ শতকের মাঝামাঝি ঢাকার নওয়াব আবদুল গণি ভিক্টোরিয়া পার্কটি নির্মাণ করেন।

৮।        সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন কোনটি?

          উত্তর : সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন পরিবার।

৯।        সামাজিকীকরণ কী?

          উত্তর : সমাজের বিভিন্ন নিয়ম-রীতি আয়ত্ত করার প্রক্রিয়াই হলো সামাজিকীকরণ।

১০।      কোন উপাদানটি রাষ্ট্রের মূল চালিকাশক্তি?

          উত্তর : ‘সরকার’ রাষ্ট্রের মূল চালিকাশক্তি।

১১।      রাষ্ট্র পরিচালনার দলিল কোনটিকে বলা হয়?

          উত্তর : সংবিধানকে রাষ্ট্র পরিচালনার দলিল বলা

হয়।

১২।      ‘সুনামি’ শব্দটির অর্থ কী?

          উত্তর : সুনামি জাপানি শব্দ, যার অর্থ হলো ‘সমুদ্রতীরের ঢেউ।

১৩।      সাঁওতালরা কোন নৃগোষ্ঠীর লোক?

          উত্তর : সাঁওতালরা অস্ট্রালয়েড নৃগোষ্ঠীভুক্ত লোক।

১৪।      বাংলাদেশের গারোদের ভাষার নাম কী?

          উত্তর : বাংলাদেশের গারোদের ভাষা ‘আচিক খুসিক’।

১৫।      ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় কোথায়?

          উত্তর : ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।

No comments:

Post a Comment