Wednesday, March 9, 2016

Class Five, P.S.C Preparation, Bangla 1st Part.




২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

পঞ্চম শ্রেণি : বাংলা

Online Classes

বীরের রক্তে স্বাধীন এ দেশ

প্রশ্ন: বিপরীত শব্দ লেখো এবং তা দিয়ে একটি করে বাক্য লেখো।
দুরন্ত, অসীম, সুনাম, বীর, জয়, জীবন


উত্তর:

প্রদত্ত শব্দ- বিপরীত শব্দ -বাক্য
দুরন্ত -শান্ত -শান্ত ছেলেটি শুধু পড়তে ভালোবাসে।
অসীম -সসীম -আবুলের কর্মধারা সসীম।
সুনাম -দুর্নাম -ভালো মানুষেরা কখনো কারও দুর্নাম করে না।
বীর -ভিতু -রাকিবের মতো ভিতু ছেলে আমি আর দেখিনি।
জয় -পরাজয় -খেলায় দুর্বল প্রতিপক্ষের পরাজয় সুনিশ্চিত।
জীবন -মরণ -বীরেরা মরণকে তুচ্ছজ্ঞান করে।

প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।

ক) বাবা মারা যাওয়ার পর নূর মোহাম্মদ কিসে যোগ দেন?
১. বাংলাদেশ রাইফেলসে ২. ইস্ট পাকিস্তান রাইফেলসে
৩. বাংলাদেশ নেভিতে ৪. কোনোটিই না
উত্তর: ২. ইস্ট পাকিস্তান রাইফেলসে

খ) বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখের জন্ম—
১. ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি
২. ১৯৩৮ সালের ২৬ ফেব্রুয়ারি
৩. ১৯৩৬ সালের ২৬ জানুয়ারি
৪. ১৯৩৭ সালের ২৬ জানুয়ারি
উত্তর: ১. ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি

গ) মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের কয়টি স্পিডবোট ডুবে গিয়েছিল?
১. পাঁচটি ২. আটটি
৩. সাতটি ৪. নয়টি
উত্তর: ৩. সাতটি

ঘ) বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফকে কোথায় সমাহিত করা হয়?
১. বরিশালে ২. বকশিবাজারে
৩. বোর্ডবাজারে ৪. বুড়িঘাটে
উত্তর: ৩. বোর্ডবাজারে

ঙ) খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন বীর মুক্তিযোদ্ধা—
১. নূর মোহাম্মদ শেখ ২. মুন্সী আব্দুর রউফ
৩. মতিউর রহমান ৪. মোহাম্মদ রুহুল আমিন
উত্তর: ৪. মোহাম্মদ রুহুল আমিন


প্রশ্ন: নিচে দেওয়া আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবাচক শব্দ লেখো।
(ক) শহিদ দিবস
(খ) স্বাধীনতা দিবস
(গ) বাংলা নববর্ষ
(ঘ) শহিদ বুদ্ধিজীবী দিবস
(ঙ) বিজয় দিবস

উত্তর:
(ক) শহিদ দিবস — ২১ ফেব্রুয়ারি
(খ) স্বাধীনতা দিবস — ২৬ মার্চ
(গ) বাংলা নববর্ষ — ১ বৈশাখ
(ঘ) শহিদ বুদ্ধিজীবী দিবস — ১৪ ডিসেম্বর
(ঙ) বিজয় দিবস — ১৬ ডিসেম্বর

No comments:

Post a Comment