Sunday, March 13, 2016

Class Five: P.S.C Preparation.



বহু নির্বাচনী প্রশ্ন
পঞ্চম শ্রেণি : বিজ্ঞান

Online Classes



১।   প্রাকৃতিক কারণে পানির কোন দূষণটি হয়ে থাকে?

     ক. আর্সেনিক দ্বারা দূষণ

     খ. কীটনাশক দ্বারা দূষণ

     গ. কলকারখানার বর্জ্য দ্বারা দূষণ

     ঘ. জীবাণু দ্বারা দূষণ

     উত্তর : আর্সেনিক দ্বারা দূষণ


২।  আর্সেনিকমুক্ত নলকূপের রং কী?

     ক. লাল   

     খ. সবুজ

     গ. হলুদ   

     ঘ. গোলাপি

     উত্তর : সবুজ

৩।   পানিতে আর্সেনিক আছে কিনা তা বোঝার উপায় কোনটি?

     ক. চোখে দেখে

     খ. হাতে নিয়ে

     গ. মুখে দিয়ে

     ঘ. পরীক্ষা করে

     উত্তর : পরীক্ষা করে

৪।   আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে হাত-পায়ে এক ধরনের ক্ষত বা ঘা তৈরি হয়, তা কোন রোগ?

     ক. আর্সেনিক

     খ. সংক্রামক

     গ. আর্সেনিকোসিস

     ঘ. চর্ম

     উত্তর : আর্সেনিকোসিস

৫।   দূষিত পানি পান করলে কোন রোগটি হওয়ার আশঙ্কা থাকে?

     ক. পেটের পীড়া   

     খ. বসন্ত

     গ. আর্সেনিকোসিস

     ঘ. হুপিং কাশি

     উত্তর : পেটের পীড়া

৬।   নিচের কোনটি পানি বিশুদ্ধকরণের রাসায়নিক পদার্থ?

     ক. কার্বাইড 

     খ. জিঙ্ক ট্যাবলেট

     গ. আর্সেনিক

     ঘ. ব্লিচিং পাউডার

     উত্তর : ব্লিচিং পাউডার

৭।   পানি জীবাণুুমুক্ত করার সর্বোত্তম পদ্ধতি কোনটি?

     ক. ছাঁকন  

     খ. থিতানো

     গ. ফুটানো 

     ঘ. ফিল্টারিং

     উত্তর : ফুটানো

৮।  পানি বিশুদ্ধকরণের রাসায়নিক পদার্থ—

     ক. ফিটকিরি 

     খ. জিঙ্ক

     গ. আয়রন     

     ঘ. ট্যালোরিন

     উত্তর : ফিটকিরি

৯।   পানি ফুটানো শুরুর পর আরো কতক্ষণ তাপ দিলে পানির জীবাণু মারা যায়?

     ক. ১৫ মিনিট

     খ. ২০ মিনিট

     গ. ৩০ মিনিট

     ঘ. ৪০ মিনিট

     উত্তর : ২০ মিনিট

১০। মেঘের পানি কণাগুলো কিসের ফলে বরফে পরিণত হয়ে শিলাবৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসে?

     ক. খুব বেশি গরম

     খ. খুব বেশি ঠাণ্ডা

     গ. খুব বেশি প্রবাহে

     ঘ. খুব বেশি ঘূর্ণনে

     উত্তর : খুব বেশি ঠাণ্ডা

No comments:

Post a Comment