Sunday, March 13, 2016

Class Ten: Objective, S.S.C Preparation



বহু নির্বাচনী প্রশ্ন
দশম শ্রেণি : জীববিজ্ঞান

Online Classes


১।   যকৃত—

     i. উদ্বৃত্ত গ্লুকোজ নিজ দেহে গ্লাইকোজেনরূপে সঞ্চয় করে রাখে

     ii. নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে

     iii. স্নেহজাতীয় পদার্থ শোষণে সাহায্য করে


     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

     খ. i ও iii

     গ. ii ও iii

     ঘ. i, ii ও iii

২।   প্রতি ১০০ গ্রাম ইলিশ মাছ থেকে কী পরিমাণ শক্তি পাওয়া যায়?

     ক. ৩৪৬ কিলোক্যালরি

     খ. ২৭৩ কিলোক্যালরি

     গ. ১১১ কিলোক্যালরি

     ঘ. ৯৬ কিলোক্যালরি

৩।   রাফেজ—

     i. পানি শোষণ করে

     ii. মলের পরিমাণ বৃদ্ধি করে

     iii. বৃহদান্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

     খ. i ও iii

     গ. ii ও iii

     ঘ. i, ii ও iii

৪।   নিচের কোন কাজে খনিজ লবণের ভূমিকা নেই?

     ক. দেহকোষে পানির সাম্যতা বজায় রাখা

     খ. অম্ল ও ক্ষারের সমতাবিধান

     গ. দূষিত পদার্থ নির্গমন

     ঘ. স্নায়ুর উদ্দীপনায়

৫।   সুষম খাদ্যে আমিষ, চর্বি ও শর্করার অনুপাত কত?

     ক. ১ : ১ : ৪  

     খ. ৪ : ১ : ৪

     গ. ৪ : ১ : ১

     ঘ. ১ : ৪ : ১

৬।   কোনটির অভাবে ক্লোরোসিস হয় না?

     ক. N খ. K

     গ. Mg     ঘ. Fe

৭।   উদ্ভিদের সক্রিয়ভাবে বর্ধনশীল অঞ্চলের জন্য কোনটি প্রয়োজন?

     ক. দস্তা     খ. বোরন

     গ. আয়রন    ঘ. ম্যাঙ্গানিজ

৮।   ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ—

     i.  কুচি পাতায় ক্লোরোসিস হয়

     ii. উদ্ভিদ হঠাৎ নেতিয়ে পড়ে

     iii. পাতায় লাল ও বেগুনি দাগ দেখা যায়

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

     খ. i ও iii

     গ.  ii ও iii

     ঘ. i, ii ও iii

৯।   ক্যালসিয়ামের উত্স নয় কোনটি?

     ক. ঢেঁড়স

     খ. পনির

     গ. ডিমের কুসুম

     ঘ. ছোট মাছ

১০।  একজন পূর্ণবয়স্ক মানুষের শতকরা কত ভাগ পানি?

     ক. ৪৫-৬০%

     খ. ৬০-৭০%

     গ. ৭০-৮০%

     ঘ. ৮০-৯০%

উত্তরগুলো মিলিয়ে নাও

১. ঘ ২. খ ৩. ঘ ৪. গ ৫. গ ৬. খ ৭. খ ৮. ক ৯. গ  ১০. ক

No comments:

Post a Comment